Articles by "জাতীয়"

school girls
school girls

শরীয়তপুর জেলা শহরের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) কুপিয়ে আহত করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

রিফাত হোসেন নামের এক তরুণের বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে। আহত স্কুলছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, মোশরফ ব্যাপারীর ছেলে রিফাত হোসেন দুই মাস ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছেন।

 বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিতেন তিনি। ওই স্কুলছাত্রী রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। আজ মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল।

আরও পড়ুনঃবিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,অতঃপর দুই মাসের অন্তঃসত্ত্বা

পথে বিলাশখান এলাকায় রিফাত তার পথরোধ করেন। একপর্যায়ে রিফাত ওই ছাত্রীকে মারধর শুরু করেন। তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান। গ্রামের মানুষ মেয়েটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মেয়েটির মা বলেন, ‘আমার মেয়েকে বিয়ে করার জন্য রিফাত দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছিল। মাঝে কিছুদিন মেয়ের পড়ালেখা বন্ধ রেখেছিলাম।

 বিষয়টি রিফাতের পরিবারকে জানানো হয়েছিল। কেউই ওকে শাসন করেনি। এভাবে সে আমার মেয়েকে কুপিয়ে আহত করবে, ভাবতে পারিনি।’ঘটনার পর থেকে রিফাত পলাতক আছেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে মেয়েটির পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।


শেষ পর্যন্ত জানাজায় অংশ নিলেন না গ্রামবাসী!

শেষ পর্যন্ত জানাজায় অংশ নিলেন না গ্রামবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি বিক্রি নিয়ে ঝামেলা সৃষ্টি করায় মৃত এক বৃদ্ধের জানাজায় শেষ পর্যন্ত অংশ নেয়নি গ্রামবাসী। 


শুক্রবার মুর্শিদ উদ্দিন (৭৫) নামের ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেও কেউ তার জানাজায় অংশ না নেয়ায় শেষ পর্যন্ত শনিবার ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

কাটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে চান্দপুর ইউনিয়ন পরিষদের চারিয়া ওয়ার্ডের সদস্য মো. জিয়াউর রহমান মল্লিক জানান, শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন মুর্শিদ উদ্দিন।
এরপর মৃতদেহ বাড়িতে এনে বাদ এশা জানাজার সময় নির্ধারণ করে মাইকিং করা হলেও গ্রামের মানুষ জানাজায় অংশ নেয়নি। এজন্য ওই সময়ে মরদেহটি দাফন করা হয়নি।

এলাকাবাসী কেন তার জানাজায় অংশগ্রহণ করেনি এ বিষয়ে তিনি জানান, ২০ বছর আগে মুর্শিদ উদ্দিনের থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন প্রতিবেশী মো. সাইদুর রহমান।

 মুর্শিদ উদ্দিন জমি বিক্রি করে টাকা নিলেও তখন তাকে দলিল দেননি। পরবর্তীতে মেয়ে জেসমিন আক্তারের নামে ওই সম্পত্তি লিখে দেন। 


জেসমিন তার বাবার বিক্রি করা জমির দলিল না দিয়ে সাইদুর রহমানসহ চারজনের নামে ডাকাতির মামলা করেন।

এছাড়া জেসমিনের স্বামী প্রভাব খাটিয়ে গ্রামবাসীকে নানাভাবে হয়রানিও করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকাবাসী তার জানাজায় অংশ নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরবর্তীতে শনিবার দুপুরে চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খোকন, ইউপি সদস্য জিয়াউর রহমান মল্লিক ও কটিয়াদী পৌর কাউন্সিলর মো. জয়নাল আবেদিন আগামী ১৫ দিনের মধ্যে জমির দলিল করে দেয়ার আশ্বাস দেন।

তবে এতেও কেউ মুর্শিদ উদ্দিনের জানাজায় যায়নি। পরবর্তীতে ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

The law passed by the law increased by three years

বিদ্যুৎ ও জ্বালানি আইনের মেয়াদ ৩ বছর বাড়িয়ে সংসদে আইন পাস

সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের স্বার্থে আরো তিন বছর মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৮ বিল পাস করেছে সংসদ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে কন্ঠভোটে বিলটি পাস হয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিলটি পাশের প্রস্তাব করেন। এরআগে বিলের ওপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলে ২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১-এর উপধারা ২ সংশোধন করে বিলের মেয়াদ আট (৮) বছর, বন্ধনী এবং শব্দগুলির পরিবর্তে ১১ বছর করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়,  বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর মেয়াদ আগামী ১১ অক্টোবর ২০১৮ তারিখে শেষ হয়ে যাবে।

 দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আলোচ্য আইনের মেয়াদ বৃদ্ধি করা আবশ্যক।

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রেন্টাল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রয়োজনে বিদেশ হতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি করবার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য দায় মুক্তি দিয়ে আইনটি করা হয়েছিল।

Malaysian Defence Minister due Thursday,Malaysian defense minister to visit Dhaka tomorrow,Malaysian defence minister arrives tomorrow ,Malaysian minister to visit Cox Bazar

Malaysian defense minister to visit Dhaka


রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু ও সে দেশের একটি প্রতিনিধি দল।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরে মালয়েশিয়ার এ প্রতিনিধি দলটি বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলটির রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

তবে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে চট্টগ্রামে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget